জাতীয় কবি'র প্রয়াণে
- শাহীদুল আলম
ছোট্টবেলার দুখু মিঞা
নজরুলেরই নাম,
জন্ম যে তাঁর আসানসোলে
চুরুলিয়া গ্রাম।
ছোট্টবেলায় লেটোর দলে
যোগ দিলেন সবে,
বিরল প্রতিভার উন্মেষ ঘটে
রুটির দোকানে তবে।
বৃটিশ বিরোধী আন্দোলনে
কবির কবিতা শক্তি,
হাতে নিলেন কবি "রণতূর্য"
বাড়ে সবার ভক্তি।
কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ
সৈনিক, সাংবাদিক,
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার,
নত নহে কোনো দিক।
হামদ্ নাত গজল তোমার-
সৃষ্টিতে শ্যামাসংগীত,
কবি শুধু মুসলিমের নয়
বিশ্ববাসী পেল ইঙ্গিত।
বহুগুণেই গুণান্বিত কবি
জন্ম ধন্য নজরুল,
জাতীয় কবি হয়ে তুমি
বঙ্গে ফুটিল ফুল।
রচনাকালঃ ২৭ই আগস্ট ২০২১ |শুক্রবার।
লেখক পরিচিতিঃ
শাহীদুল আলম
লেখক ও কথাসাহিত্যিক,
সিনিয়র শিক্ষক - নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা। ফটিকছড়ি, চট্টগ্রাম।
১ সেপ্টেম্বর ১৯৮৩ ইং ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামে স্কোয়াড্রন লীডার এম আফাজুর রহমান সাহেবের বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতাঃ আহমদ সোবহান, মাতাঃ হাসিনা বেগম। উল্লেখ্য লেখক শাহীদুল আলম নিজ উপজেলা ফটিকছড়ি, জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৯ ইং মাদ্রাসা পর্যায়ে "শ্রেষ্ঠ শিক্ষক" নির্বাচিত হন। গুণী এই লেখকের প্রকাশিত গ্রন্থ, মানবের বহিঃপ্রকাশ ও কবিতার ক্লান্তি শেষে, যৌথ কাব্যগ্রন্থে স্থান পাওয়া গল্প-কবিতার বই- অশ্রুসিক্ত নয়ন, অনুভূতির রাফখাতা, কবির কাব্যে রমাদান, বাবা বৃক্ষ, বিনীত প্রকৃতি, বিশ শব্দের গল্পের সংকলন-০২ (রেনেসাঁ), জানি আর ফিরে আসবেনা, কাব্য কথায় ফিলিস্তিন, একুশের কথা, (রৌদ্দুর সকাল -গল্প সংকলন) দুঃখ সুখের সারাংশ, বৃত্ত, সম্পর্ক, বঙ্গবন্ধু ও শেখ মুজিব।

মন্তব্যসমূহ